• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
আবেগঘন বার্তা : সাবিনা ইয়াসমিনকে নিয়ে কনকচাঁপার  বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা : ‌‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ অস্ট্রেলিয়া সেই পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট  টেস্টে ইনিংস পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন  কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের, ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা পেজেশকিয়ানের ইরানের জনগণ ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান   চট্টগ্রাম জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান  ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা নতুন দর কার্যকর, স্বর্ণের দাম কমল ভরিতে ৩৮৪৭ টাকা

 ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

অনলাইন ডেস্ক. / ১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৩০টিরও বেশি এলাকায় আজ রোববার (৬ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রাস্তার বিদ্যুতের খুঁটি সরানোর কারণে এ সাময়িক বিদ্যুৎবিচ্ছিন্নতার কথা জানিয়েছে কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার ফুলতলা এলাকায় রাস্তার খুঁটি সরানোর কাজ আজ সকাল ৯টা থেকে শুরু হবে। এ কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাহাঙ্গীর হোসেন জানান, ফুলতলা এলাকায় রাস্তার খুঁটি সরানোর কাজের জন্য নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালী বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকা।

বিদ্যুৎ অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই খুঁটি সরানোর কাজ শেষ হলে অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। ফলে কাজের অগ্রগতির ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার প্রকৃত সময় কিছুটা কমেও আসতে পারে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category