• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কর্মশালা জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী : ২৬ অক্টোবর  কন্যাশিশু দিবস আজ স্বপ্নের ডানা মেলুক প্রতিটি শিশু মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শিল্পকলা একাডেমির রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ সাবেক জেলার ৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন  ঘুমা- কেন বললেন তিশা : চুপ থাক তোরা অধরা খান : এটি আমার জন্য বড় শিক্ষা হয়ে থাকবে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৭৯ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনদুর্ভোগের বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় ও ঐক্য বৃদ্ধি এবং জগন্নাথপুরের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল আমীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহসভাপতি মো. হুমায়ুন কবির ফরিদী ও মো. ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন ও মো. মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, কার্যকরী কমিটির সদস্য ইকবাল হোসাইন ও মো. মঈন উদ্দিন এবং সদস্য জুবায়ের আহমদ ও নাঈম হোসাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা বজায় রাখতে হবে। একই সঙ্গে জগন্নাথপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে হবে।

সভায় ফোরামের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা বাস্তবায়নে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়সহ বিবিধ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category