• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা ১০ জনের তালিকায় জয়পুরহাটের আশিক জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কর্মশালা জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী : ২৬ অক্টোবর  কন্যাশিশু দিবস আজ স্বপ্নের ডানা মেলুক প্রতিটি শিশু মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শিল্পকলা একাডেমির রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ সাবেক জেলার ৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন  ঘুমা- কেন বললেন তিশা : চুপ থাক তোরা

চৌদ্দগ্রামে বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের ওপর হামলার অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের ওপর হামলার অভিযোগ উঠেছে। মাদক নির্মূলসহ সামাজিক বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হামলার শিকার আব্দুর রহিম ও সংগঠনটির সদস্যরা।

বন্ধন কাফেলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুর রহিম লক্ষ্মীপুর বাজারে গেলে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সভাপতি মামুন ভূঁইয়া বলেন, আমাদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে সমাজ থেকে মাদক নির্মূল, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছেন। সংগঠনের সদস্যরা বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। মাদক নির্মূল ও সামাজিক অনিয়মের প্রতিবাদ করার কারণেই আব্দুর রহিমের ওপর হামলা হয়েছে বলে আমরা মনে করি।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, হামলার প্রতিবাদে চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সভাপতি মামুন ভূঁইয়াসহ সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আলকরা এলাকার সোহেল, আব্দুর রহিমসহ তাদের কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, এলাকায় কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ভয়ে অনেকেই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category