• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা ১০ জনের তালিকায় জয়পুরহাটের আশিক জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কর্মশালা জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী : ২৬ অক্টোবর  কন্যাশিশু দিবস আজ স্বপ্নের ডানা মেলুক প্রতিটি শিশু মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শিল্পকলা একাডেমির রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ সাবেক জেলার ৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন  ঘুমা- কেন বললেন তিশা : চুপ থাক তোরা

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের কালাইয়ে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বক্তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা ভূমি অফিসের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, “প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে।” পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা ভূমি অফিস-সংলগ্ন এলাকায় সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হলে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক দিনকালের প্রতিনিধি আব্দুল করিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সেলিম সরোয়ার শিপন, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সউদ আব্দুল্লাহ, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভীরুল ইসলাম রিগ্যান, দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি তাইফুল ইসলাম বাবু জয় সাগর প্রতিনিধি সামসুল ইসলাম জয়পুর বার্তা প্রতিনিধি মোঃ সোহেল এবং দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মোঃ রেজুওয়ান আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category