• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
প্রেমিকার টানে বাংলাদেশে দুই ভারতীয় যুবক, জয়পুরহাটের কালাইয়ে চাঞ্চল্য আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা ১০ জনের তালিকায় জয়পুরহাটের আশিক জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত মিঠাপুকুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে কর্মশালা জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী : ২৬ অক্টোবর  কন্যাশিশু দিবস আজ স্বপ্নের ডানা মেলুক প্রতিটি শিশু মেষতলা মাদ্রাসায় তিন শিক্ষার্থীর পবিত্র কোরআন হেফজ সম্পন্ন, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান শিল্পকলা একাডেমির রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪ সাবেক জেলার ৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন 

শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী : নুসরাত ভারুচা

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, কর্মসূত্রে বেশ কয়েকদিন ধরে বালিতে অবস্থান করছিলেন নুসরাত। সেখান থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করছিলেন তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, শুটিং চলাকালীনই আহত হতে পারেন নুসরাত। জানা গেছে, অভিনেত্রী টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমায় জুটি বাঁধতে পারেন। সেই সিনেমার শুটিংয়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে সূত্রের বরাতে জানানো হয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

নুসরাতের জন্য ওই সিনেমার পরিচালক প্রথম থেকেই তাকে পছন্দ করেছিলেন বলেও জানা গেছে।

এর আগেও শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন নুসরাত। ২০২৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সে সময় তার মুখ ও ভ্রূর কাছাকাছি অংশে সেলাই দিতে হয়েছিল এবং চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

এ ছাড়া একটি প্রকল্পে টানা কাজ করার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে ব্যথায় ভুগে সে সময় ঠিকমতো দাঁড়ানো ও কথা বলতেও সমস্যা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ভারুচা। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category