• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর সমাজের নৈতিক মূল্যবোধ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে : ইয়াসের খান চৌধুরী রাজনীতির দীর্ঘ ছয় দশক পেরিয়ে অনন্তের পথে তোফায়েল আহমেদ বিএনপি কর্মসংস্থান তৈরির সরকার : রিজভী রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল, মার্কেট ও দোকান ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী বাসসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিকদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি বিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন দু-একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোনো ধরনের কালক্ষেপণ না করে তা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের বিভিন্ন স্থানে আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সভাপতিত্ব করেন। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান এবং পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা ও চিকিৎসা পরিকল্পনা বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। এছাড়া ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাও এ কার্যক্রমে সহায়তা করছে। মঙ্গলবার থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ঢাকার বাইরে সাতটি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও জানান, রিএজেন্ট, টেস্টিং কিট, ফ্লুইড স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের একটি অংশ ইতোমধ্যে সংগ্রহে রয়েছে। সম্ভাব্য চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পরিমাণে এসব উপকরণ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেঙ্গুর উৎসস্থল নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে দুই মাস আগ থেকেই সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করা হয়েছে।

বৈঠকে ডেঙ্গু সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু বিষয়ে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা