ঢাজা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে বগুড়া যুবদলের খাদ্য বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের আয়োজনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুর ২টায় কাজী নজরুল ইসলাম সড়কে শহর যুবদলের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, রিকশাচালক ও দুস্থ প্রায় ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।

শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপল, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, দপ্তর সম্পাদক সজল হাসানসহ শহর যুবদলের শতাধিক নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে বগুড়া যুবদলের খাদ্য বিতরণ

সপ্রকাশিত হয়েছে: ০৭:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫