ঢাজা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর পর ফিরছে : প্রাথমিকে বৃত্তি

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০১:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১২৯ শেয়ার

১৬ বছর পর আবার ফিরছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় বসবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ বিষয়ে জরুরি নির্দেশনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে।

প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর।

সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসিই) চালু হলে বন্ধ হয়ে যায় বৃত্তি পরীক্ষা।

এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধাতালিকায় জায়গা পাওয়াদের মাসিক হারে বৃত্তির টাকা দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

১৬ বছর পর ফিরছে : প্রাথমিকে বৃত্তি

সপ্রকাশিত হয়েছে: ০১:০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫