ঢাজা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারীকৃত এক পত্রের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী নাম পরিবর্তিত হওয়া কলেজগুলো হলো—ঢাকার মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ করা হয়েছে।

রাজশাহীর বাগমারার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’-এর বর্তমান নাম হবে ‘সাঁকোয়া কলেজ’

এছাড়া ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

সপ্রকাশিত হয়েছে: ০৩:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬