ঢাজা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশুর মাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল ১১ দলীয় জোট

ঢাকা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে মোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ প্রার্থীদের নাম প্রকাশ করেন।

জোট সূত্রে জানা গেছে, আনুপাতিক প্রতিনিধিত্ব অনুযায়ী জামায়াতের এককভাবে ১২টি আসন পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে শরিক দলগুলোকে তিনটি আসন দেওয়া হয়েছে।

এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা এবং ন্যাশনাল সিভিল পার্টি (এনসিপি) একটি করে আসন পেয়েছে।

রোকেয়া বেগমের ছেলে জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরায় একটি আন্দোলন চলাকালে প্রাণ হারান বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার সময় তিনি বাবার সঙ্গে একটি মিছিলে অংশ নিয়েছিলেন।

জোটের অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন নারী অধিকার বিষয়ক সংগঠনের নেত্রী প্রকৌশলী মারদিয়া মমতাজ, জামায়াতের মহিলা বিভাগের নেত্রী নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি ও নাজমুন নাহার নীলু।

শরীক দলগুলোর পক্ষ থেকে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপা থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে প্রকৌশলী মাহবুবা হাকিম।

তারা জানান, রাজনৈতিক সমঝোতা ও জোটগত সিদ্ধান্তের ভিত্তিতেই এসব আসন বণ্টন করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল নির্ধারিত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শিশুর মাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল ১১ দলীয় জোট

সপ্রকাশিত হয়েছে: ০৩:১৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬