স্বনামধন্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও নৌকার মাঝি হলেন বর্তমান চেয়ারম্যান এড আ.ন.ম শাহাদত আলম। গত বুধবার (১৫/০৬/২০২২ইং) রাতে তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন ৫নং কালীপুর ইউনিয়নের জনসাধারণ ও স্হানীয় নেতাকর্মীরা। টানা দু-দুইবার নির্বাচিত চেয়ারম্যান এড আ.ন.ম শাহাদত আলম এবারো নৌকার মাঝি হিসেবে প্রতীক পেয়েছেন। তিনি ৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নয় গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতেন সবসময়। তাকে নৌকার মাঝির দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নের রুপকার গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-১৬ এমপি জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী মহোদয়কে অভিনন্দন জানিয়েছেন ৫নং কালীপুর ইউনিয়নের সকল শ্রেণীর জনগণ।তারা বলেন ৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তার যোগ্যতা অতুলনীয়।৫নং কালীপুর ইউনিয়নের জনগণ আরো বলেন, তাকে নৌকার মাঝি বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-১৬ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী মহোদয়কে খুশি করার জন্য আমরা সকলে মিলে নৌকা মার্কায় আমাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছি।যাতে করে আমাদের এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকে এমন মন্তব্য ভোটারদের।এড আ.ন.ম শাহাদত আলম বলেন, আমি জনগনের বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়ে জনগণের পাশে ফের সেবা করার জন্য হাত সম্প্রসারিত করার প্রত্যাশা করি।