মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থবছরের জন্য ৬৫ কোটি ১১ লাখ ৫ হাজার ১১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮শে জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ। বাজেট ঘোষণার পর পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন চিত্র ও ভবিষ্যত উন্নয়ন প্রকল্প জনসাধারণের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম হানিফ । এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার,সহ সভাপতি ভজন দত্ত,প্যানেল মেয়র নাসির উদ্দিন শিকদার,পৌরসভার কাউন্সিলর অলিল হাওলাদার, মেজবাহুল হক, ইউনুস আলী হাওলাদার, আসাদুজ্জামান লাবু, মোঃ আনোয়ার বেপারী, আনিছুর রহমান ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।