জাতীয় দৈনিক একুশের সংবাদ, প্রতি বছরের ন্যায় এই বছর ও পালিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩, অনুষ্ঠানটি মীরসরাই স্টডিয়াম অনুষ্ঠিত হয়, শনিবার সকাল ৯ ঘটিকার সময় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসীম উদ্দিন চেয়ারম্যান উপজেলা পরিষদ মীরসরাই, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজা জেরিন, উপজেলা নির্বাহী অফিসার মীরসরাই।অনুষ্ঠানটি আয়োজন করেন মীরসরাই উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,সভায় বক্তারা বিভিন্ন দিক তুলে ধরেন, বর্তমানে গৃহপালিত গবাদি পশু নিজস্ব খামারে পালন করে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক,মাননী এমপি বলেন বর্তমানে যারা বেকার যুবক তারা চাকরির পেছনে না ঘুরে ব্যাংক থেকে ঋণ নিয়ে গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে পারে,মাননীয় এমপি আরো বলেন এক্ষেত্রে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে সুপারিশ করবেন বেকার যুবকেরা যাতে কম সুদে ঋণ পায়,বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন বলেন বর্তমানে মীরসরাই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বেকার যুবকদের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, মীর সরাই বর্তমানে সম্ভাবনাময়ী অর্থনৈতিক অঞ্চল, যাতে করে চাকরির পিছে বেকার যুবকেরা না ঘুরে নিজস্ব খামারে গৃহ পালিত পশু পালন করে স্বাবলম্বী হতে পারে সেই ব্যবস্থা করার জন্য তিনি মাননী এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন, অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মাননীয় এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।