বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে লালমাই থানা সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে দুটি পর্বে এ সভার আয়োজন করা হয়। প্রথম পর্বে কমিটির সকল সদস্যদের মতামত গ্রহণ ও পর্যালোচনা করা হয়। দ্বিতীয় পর্বে চলে খাওয়া-দাওয়া। বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই শাখার সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক ডাক প্রতিদিনের লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, সাধারণ সম্পাদক দৈনিক জনতার লালমাই প্রতিনিধি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক একুশে সংবাদের লালমাই প্রতিনিধি অরুণ কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুন, অর্থ বিষয়ক সম্পাদক সময়ের দর্পণ পত্রিকার প্রতিনিধি ইউটিউবার আনোয়ারুল আজিম, দপ্তর সম্পাদক জাগো লালমাই’র প্রতিনিধি আফজাল হোসেন রনি, প্রচার সম্পাদক সাপ্তাহিক কুমিল্লার সময়ের প্রতিনিধি তমাল বণিক, নির্বাহী সদস্য দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি শাহাদাত হোসেন। উল্লেখ্য- গত ১৮ মে, বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন কুমিল্লা জেলা কমিটির সভাপতি ইয়াসমিন রিমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।