🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Thursday, 9 December 2021
একুশে সংবাদ
ভারতের সেরামের ২৫ লাখ টিকা এল ঢাকায়

ভারতের সেরামের ২৫ লাখ টিকা এল ঢাকায়

অনলাইন ডেস্ক

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের টিকার একটি চালান দেশে এসেছে। গত মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়। চালানে এসেছে ২৫ লাখ টিকা।

ভারত থেকে বাংলাদেশ যে টিকা কিনেছে, এর মধ্যস্ততা করছে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গতকাল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এ টিকা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। বাংলাদেশ সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। টিকা পেতে ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ। চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। চুক্তির পর ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। এ ছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এরপর দেশটি গত ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়।

www.dainiekusheysangbadbd.com

🖨️ প্রিন্ট করুন