জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর সাথে মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ উনার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌর সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সদর উত্তরের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা জামাল উদ্দীন ভূইয়া, মো. জাহিদ কবির মজুদার, মাওলানা রাকিবুল ইসলাম ভূইয়া, মো. আব্দুল কাদের ভূইয়া (খোকন), মো. আব্দুল হাই মিয়াজী সুমন সহ আরো অনেকে।
সাক্ষাৎকালে জামায়াত নেতা ডা. তাহের বলেন, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত একটি প্লাটফর্ম তৈরী করতে বদ্ধপরিকর। আশা করি অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। তবেই আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।