সাবেক শ্বশুর ও শাশুড়ির দায়ের করা একাধিক মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জুবায়ের হোসেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, বিষয়টি সঠিকভাবে বিশ্লেষণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক।
গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জুবায়ের হোসেন জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার সাবেক শ্বশুর-শাশুড়ি তাকে বারবার মিথ্যা মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হয়রানি করছেন। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, তার সাবেক স্ত্রী সাদিয়া ইসলাম মিমকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে একতরফা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নিরপেক্ষভাবে তদন্ত হলে এসব অভিযোগের কোনো সত্যতা নেই—তা প্রমাণিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় দাখিল করা একটি সাধারণ ডায়েরির কপিতে দেখা যায়, আবেদনকারী হিসেবে ফারজানা ইসলাম-এর নাম উল্লেখ রয়েছে। ঠিকানা হিসেবে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা এলাকার তথ্য সংযুক্ত করা হয়েছে। উক্ত জিডিতে পারিবারিক বিরোধসংক্রান্ত অভিযোগের বিবরণ দেওয়া হয়েছে।
জুবায়ের হোসেন বলেন,
“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার একমাত্র দাবি—নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক এবং যারা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন।