জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়া-৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ কার্যক্রম জোরদার করেছে বগুড়া শহর যুবদল। এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার অলি-গলি চষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়া শহরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন যুবদলের নেতাকর্মীরা। তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের বগুড়া ও দেশবাসীর উন্নয়নে নেওয়া পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

গণসংযোগকালে শহর যুবদল সভাপতি আহসান হাবীব মমি বলেন,
“বগুড়ার উন্নয়নে বিএনপি সরকারের কোনো বিকল্প নেই। অতীতে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, তার সিংহভাগই বিএনপি সরকারের সময় বাস্তবায়িত হয়েছে। অথচ বর্তমানে বগুড়া নানা দিক থেকে অবহেলিত।”

তিনি আরও বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে আবারও বগুড়ার উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা ফিরে আসবে।”

১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সেতু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছোটন প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সহ-সভাপতি মোনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমাইদুল হাবিব মিম, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, স্বাধীন, ফাহিম, সুলতান, জিতু, মমিন, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম, ১৬ নম্বর ওয়ার্ডের কামরুল, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিন, কামাল, ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মাসুম, সদস্য আব্দুর রহিম, রিঙ্কু, শাওন, নিরব, তুশু, মুন্না, তানভীর, মুসা, এস কে সাব্বিরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির পাশে থাকার আহ্বান জানান।