বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার ৬৮ নং ওয়ার্ডের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক (সদস্য সচিব পদমর্যাদা) মোঃ আনিসুজ্জামান এর ছোট বোন শেফালী খাতুন ওরফে শেলী ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেফালীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেমরা থানা বিএনপির আহবায়ক এস এম রেজা চৌধুরী সেলিম।
এক শোকবার্তায় ডেমরা থানা বিএনপি’র আহবায়ক বলেন আমি তার শোকসপ্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।
তার মৃত্যুতে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুজ ফেরদাউ নসিব করেন এবং শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
ডেমরা থানার আহবায়ক শোক বার্তায় শেলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯ ঘটিকায় সারুলিয়া এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মরহুমা রুহের মাগফিরাত কামনায় ডেমরা থানা বিএনপির আব্বায় কমিটির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠনের ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মরহুমাকে দারুন্নাজাত শুকো সে কবরস্থানে দাফন করেন।