-ময়মনসিংহের ভালুকায় বাউল শিল্পী মনিমালার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ দুপুরে বাউল শিল্পী কল্যাণ সমিতি ও সকল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয় । এতে কেন্দ্রিয় বাউল সমিতির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ বিভাগের বাউল সমিতি সভাপতি দেশ বরেণ্য বাউল শিল্পী সুনীল কর্মকার, আবছার বাহিনী সংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি শেক নাজমুল রাহী নাজিম, বাউল শিল্পী সমিতির সভাপতি হাজ্বী আব্দুর রহমান, , স্খানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিচালক আলী আহসান কবির ,,রফিকুল ইসলাম রফিক, প্রবীর ভৌমিক, এস এম জাহাঙ্গীর আলম, বিজয় কুমার সরকার, সুজন খান, আশিকুর রহমান শ্রাবণ, মনিরুজ্জামান বক্তব্য রাখেন । পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।