ভোলা লালমোহনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।সোমবার ৯ মে,এ নতুন কমিটির অনুমোদন দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। নবগঠিত কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি কে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা করে বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়াকে সভাপতি,আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতকে সহ- সভাপতি, বজলু মৃধা ও নুরুল মাতাব্বর কে সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারীকে সাধারণ সম্পাদক, এ কে এম হাসনাতুজ্জামান সোহাগকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এদিকে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নব গঠিত কমিটি গঠন করায় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । নব গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া বলেন, আমার নেতা আমাদের প্রিয় অভিভাবক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় আমাকে ব্যবসায়ী সমিতির সভাপতি করায় আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি এমপি মহোদয় আমাকে দেয়া দায়িত্ব ন্যায় নীতি নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।