ফেনী ছাগলনাইয়া উপজেলা ৮ নং রাধানগর ইউনিয়ন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নিবার্চিত হয়েছেন, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃএমরান হোসেন রিয়াদ। বুধবার ( ১১মে) সকাল ১১ ঘটিকায়, বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য নিবার্চিত হওয়ায়, এমরান হোসেন রিয়াদকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দগণ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় এমরান হোসেন রিয়াদ জাতীয় দৈনিক একুশে সংবাদ কে জানান, আমাকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী নির্বাচিত করায়, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন আমি একজন ক্ষুদ্র কর্মী, আমার জন্য সোহেল ভাই যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার ক্ষমতা আমার নেই। এসময় তিনি আরো জানান, অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন, কাঠামোগত উন্নয়ন তথা সার্বিক উন্নয়নের লক্ষে, সকল শিক্ষক মন্ডলী সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।