ঢাজা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল মঙ্গলবার রংপুরের মিঠাপুকুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ.এন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন। উপজেলার ১৭ টি ইউনিয়নের ১হাজার ২৫০ জন প্রান্তিক কৃষককে ২০ কেজি করে সার ও ৫ কেজি করে আমন ধান বীজ বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

আজ সাড়ে ১১টায় বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

মিঠাপুকুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সপ্রকাশিত হয়েছে: ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২