ঢাজা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জাপার সমাবেশ: ‘স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান’

বগুড়ায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপা সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্রের পথ অনুসরণ করেই দেশ এগিয়ে নিতে হবে। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে উন্নয়নের নামে জনগণ বঞ্চিত হয়েছে। প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জাগপা বগুড়া জেলা শাখার সভাপতি মো. মোকলেছুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কল্যাণী, দেওয়ান রোকন উদ্দিন হাজারীসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

বগুড়ায় জাপার সমাবেশ: ‘স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান’

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬