ঢাজা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

‘উপজেলা নিয়ে টালবাহানা, মানি না মানবো না’ এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার লালমাই উপজেলায় ফা*য়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠার ১০ বছরেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন না হওয়ায় হঠাৎ অগ্নিকান্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা সম্ভব হয় না। কেননা, অগ্নিনির্বাপণে আমাদের নির্ভর করতে হয় সদর দক্ষিণ এবং লাকসাম ফায়ার সার্ভিসের উপর। এতো দূর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে আসতে পারে না বলে সব পুড়ে ছাই হয়ে যায়। ফলে, সম্পদহানির ঝুঁকি দিন দিন বাড়ছে। স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নিকট প্রশ্ন রেখে বক্তারা আরো বলেন, আর প্রত্যাশা নয়, ঠিক কতদিনের মধ্যে লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হবে তা জানতে চাই। পাশাপাশি সুচিকিৎসা নিশ্চিত করতে উপজেলায় সরকারি হাসপাতাল স্থাপন করতে হবে।

মানববন্ধনে অংশ নেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমাম হোসাইন, লালমাই উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক শামীম মজুমদার, ডা. কাউছার আহমেদ জুয়েল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক কবির হোসেন রুমন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ সর্দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহবায়ক নোমান হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন লালমাই উপজেলার সভাপতি সাদ্দাম হোসেন, যুবদল নেতা এরশাদ মজুমদার, ছাত্রদল নেতা মামুনুর রশিদ, ছাত্রনেতা মেহেদী হাসান সিয়ামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

সপ্রকাশিত হয়েছে: ১২:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬