
উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে গবাদি পশুকে বিনামূল্যে এল এস ডি টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল প্রাণীসম্পদে পশুকে দেয়া এই LSD টিকা প্রধান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুল্লাহ আল মামুন সাগর।
তিনি বলেন, Lumpy Skin Disease (LSD) গরু ও বাচুরের জন্য একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত গরুর শরীরে চামড়ায় গুটি বা ফোস্কার মতো দানা তৈরি করে। শরীরে শক্ত গুটি (lump) তৈরি হয়। এটির লক্ষণ হলো, জ্বর (১০৪–১০৬°F পর্যন্ত), চোখ ও নাক দিয়ে পানি পড়া, খাওয়ার রুচি কমে যাওয়া, দুধ কমে যায়, পা ফুলে যেতে পারে। তবে এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র মাধ্যম এই LSD টিকা। যা ইতিমধ্যে চিওড়া, বাতিসা, কালিকাপুর ক্যাম্পেইনের মাধ্যমে শুরু করেছি। একটি পরিবার এই টিকা না দেয়ার কারনে সর্বশান্ত হয়ে যায়। আমরা এই ক্ষতি থেকে বাঁচাতে দ্রুতই এই LSD টিকা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ ল্যাবলু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নাহিদ হাসান, প্রাণিসম্পদ মাঠ সহকারী আব্দুল হালিম, কৃত্রিম প্রজনন কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণীসম্পদ অফিসের নারী ভর্তা সার্জেন ডাক্তার, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম ইউনিয়ন জামাতের আমির শাহজালাল টিপু ও সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম উপজেলা এমসিপির প্রধান সমন্বয়ক মামুন মজুমদার, যুগ্মর সমন্বয়ক খালেদ রায়হান, খামারে আবু তাহের হানিফ ও পারভিনা আক্তার, ধুর করা বাজার কমিটির সভাপতি হাফেজ নবীর আহমেদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহিম।
এতে আরো উপস্থিত ছিলেন, ইয়াকুব আলী, জাকির হোসেন, মো: মোস্তফা, মো: সোহাগ, মো: সুজন মিয়া, মো: শামীম, লাইবস্টোক সার্ভিস প্রোভাইডার ইউছুফ আলী, জয়নাল আবেদীন, আমিনুল হক,খামারী- মো: রবিন, মো: সিয়াম, মো: হুমায়ুন প্রমূখ।
চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধি 


















