ঢাজা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল পৌর উদ্যানে আজ বৈশাখের কৃষি মেলার উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

কৃষক কার্ড বিতরণ শেষে মেলায় স্টল পরিদর্শন, কৃষকদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল পৌর উদ্যানে বৈশাখ উপলক্ষে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেছেন।

দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ উদ্বোধন কর্মসূচি শেষে তিনি এই মেলার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি কৃষি মেলায় অংশ নেন। সেখানে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় প্রধানমন্ত্রী কৃষক-কৃষাণীদের মধ্যে ছাগল বিতরণ করেন, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

টাঙ্গাইলে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০৩:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬