ঢাজা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫৬ শেয়ার

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পঞ্চাশটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সবচেয়ে বেশি দিনাজপুর শিক্ষা বোর্ডে।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।এতে জানানো হয়, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।এর মধ্যে দিনাজপুর শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি ফেল করা প্রতিষ্ঠান রয়েছে ১৩টি। এ ছাড়া রাজশাহীতে ৯টি, ঢাকায় ৮টি, যশোরে ৬টি, কুমিল্লায় ৫টি এবং ময়মনসিংহে ৩টি প্রতিষ্ঠানে সবাই ফেল করেছেন।এ ছাড়া ৪টি মাদরাসা ও ২টি টেকনিক্যাল প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছেন।

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

৫০ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সপ্রকাশিত হয়েছে: ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩