
কিশোরগঞ্জের বাজিতপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষায় পুরস্কারপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা হল মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি স্কিম (এসইডিপি) ২০২২-২০২৩ অর্থবছরের আওতায় এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকছুদা। তিনি বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরে যারা ভালো ফলাফল করেছে, তাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পুরস্কৃত করা হয়েছে। বর্তমান সরকার মেধাবীদের সবসময় মূল্যায়ন করে থাকে।’
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।
ইকবাল খান, স্টাফ রিপোটার, কিশোরগঞ্জ 



















