ঢাজা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেশি বিপর্যয় কাতারে, ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ প্রকাশ

ইরানবিরোধী সামরিক অভিযানের প্রথম চার দিনে মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে। সেখানে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়। এই রাডারের আনুমানিক মূল্য প্রায় ১১০ কোটি ডলার।

কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কুয়েতে এক ‘মিত্রসুলভ গোলাবর্ষণ’ ঘটনার মধ্যে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিতে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। ছয়জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এগুলোর প্রতিস্থাপনমূল্য ধরা হয়েছে প্রায় ২৮ কোটি ২০ লাখ ডলার।

জনপ্রিয় সংবাদ

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেশি বিপর্যয় কাতারে, ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ প্রকাশ

সপ্রকাশিত হয়েছে: ১০:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬