ঢাজা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলকে ১৫১.৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৭ শেয়ার

মধ্যপ্রাচ্যে ইরান-এর সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র শুক্রবার ইসরায়েল-এর কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েলের অনুরোধে ১,০০০ পাউন্ড (প্রায় ৪৭০ কেজি) ওজনের ১২ হাজার বোমা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স

বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়তা করবে।

এতে আরও বলা হয়, এই পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলকে ১৫১.৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সপ্রকাশিত হয়েছে: ০২:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬