ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন, ঢাকা আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিণী মানু ভার্মা বিমান ও পর্যটন মন্ত্রীকে স্বাগত জানান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।
ইফতার অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের বিভিন্ন দেশের প্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক একুশে সংবাদ বিডি 




















