ঢাজা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাবার কাছে মোটরসাইকেল দাবি, না পেয়ে ক্ষিপ্ত হয়ে পিতাকে হত্যা

জয়পুরহাটের কালাইয়ে সখের মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও আপন বোন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় মা ও বোন তাকে থামাতে এলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ হোসেন। এতে মা ও বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে মাসহ বোন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে গ্রামবাসী বাড়িতে প্রবেশ করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে।
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাবার কাছে মোটরসাইকেল দাবি, না পেয়ে ক্ষিপ্ত হয়ে পিতাকে হত্যা

সপ্রকাশিত হয়েছে: ০২:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬