ঢাজা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে টিসিবির ১২ বস্তা পণ্য পাচারচেষ্টা, ভেস্তে দিল জনতা

জয়পুরহাটের কালাই পৌরশহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে পাচারকালে ১২ বস্তা “ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির)” পণ্যসহ এক ভ্যানচালককে আটক করেছে স্থানীয় জনতা।পরবর্তীতে স্থানীয় সূত্রমতে জানা যায় আরো একজনসহ মোট দুজন আটক হয়েছে।এ সময় টিসিবির পণ্যবাহী ভ্যানটিও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় উদয়পুর ইউনিয়নের সদস্য লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তেজিত জনতা প্রথমে পণ্যবাহী ভ্যানটি আটক করে তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে অবহিত করেন।
আটক ভ্যানচালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তরপাড়া গ্রামের বদের উদ্দিনের ছেলে। রতন মিয়া জনতার কাছে দাবি করেন, তিনি কালাইয়ের ডিলার মতিন সরকারের বাড়ি থেকে ১২ বস্তা টিসিবির পণ্য নিয়ে কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বেলাল উদ্দিন এসব পণ্য কিনে ভ্যানে করে নিচ্ছিলেন এবং ঘটনাস্থলে তিনিও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকায় টিসিবির পণ্য বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার নিয়মিত বিতরণ কার্যক্রম শেষে চাল, ডাল, ছোলা, তেলসহ বিভিন্ন পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যানে করে মোসলেমগঞ্জ বাজারের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় সন্দেহ হলে জনতা ভ্যানটি আটক করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, খবর পেয়ে ডিলার ঘটনাস্থলে এসে পণ্যগুলো নিয়ে যেতে চাইলে জনতার সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ইউপি সদস্য লাল মিয়া বলেন, “জনতা যখন টিসিবির পণ্য আটক করে, তখন ডিলার এসে খুব খারাপ আচরণ করেন। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। পণ্য পাচার করে আবার জনগণের সঙ্গে মারমুখী আচরণ গ্রহণযোগ্য নয়। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
অভিযোগের বিষয়ে ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, “এসব পণ্য আমার। এগুলো কোথায় যাবে, তা বলার প্রয়োজন মনে করছি না। আপনারা যা করার করতে পারেন।”
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, “ঘটনার খবর পেয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেহেতু জনতা টিসিবির পণ্য আটক করেছে, সেহেতু ডিলারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

কালাইয়ে টিসিবির ১২ বস্তা পণ্য পাচারচেষ্টা, ভেস্তে দিল জনতা

সপ্রকাশিত হয়েছে: ০২:০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬