
সেভিয়াকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলে ফের লাফ দিলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রোববার ঘরের মাঠে কাতালানদের জয় ৫-২ গোলে। পেনাল্টি থেকে জোড়া গোলের পর এদিন হ্যাটট্রিকও তুলে নেন দলের সেলেসাও তারকা রাফিনহা।
২৮ ম্যাচ খেলে ৭০ পয়েন্টে চূড়ায় অবস্থানটা আরও পোক্ত করলো বার্সা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কমে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এটি ছিলো ঘরের মাঠে কাতালানদের টানা চতুর্দশ লীগ ম্যাচ জয়, যা ২০১৯-এর ডিসেম্বরের পর থেকে তাদের সর্বোচ্চ। এদিন অন্য দুটি গোল করেন দানি ওলমো এবং জোয়াও ক্যান্সেলো। গত অক্টোবরে এই সেভিয়ার মাঠেই লীগে চলতি মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পায় ফ্লিকের শিষ্যরা। এবার সেই প্রতিশোধটাই কড়ায় গণ্ডায় বুঝে নিলো তারা।
খেলাধুলা ডেস্ক 





















