ঢাজা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা দক্ষিণে প্রথমবারের মতো ফুটবল এরিনা চালু

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা৷ যার নাম দেওয়া হয়েছে বাগমারা ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বাগমারা মহিলা কলেজ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত আধুনিক ও সুসজ্জিত ফুটবল এরিনাটি ফিতা কেটে উদ্বোধন করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার এবং বাগমারা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাগমারা ফুটবল এরিনার সভাপতি মো. রায়হানুল ইসলাম।

এ-সময় উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা ডা. রাশেদুল ইসলাম বাপ্পি, উপদেষ্টা এসআই নিজাম উদ্দিন, কোচ সুজিত রায়, একাডেমির ম্যানেজার ও ফুটবল এরিনার সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রাব্বি, ফুটবলার মান্নান ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিজ্ঞ ফুটবল খেলোয়াড়েরা।

উদ্বোধন শেষে বাগমারা ফুটবল একাডেমির পরিচালক রায়হানুল ইসলাম বলেন, শিশুদের ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। তাই ২০২২ সাল থেকে আমরা একাডেমির মাধ্যমে ফুটবল খেলোয়াড় তৈরির কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় একাডেমির খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের খেলাধুলার জন্য সম্পূর্ণ বিদেশি সিস্টেমে ফুটবল এরিনা চালু করেছি। এখানে খেলোয়াড়দের সুবিধার জন্য ভিয়েতনামের ওয়াটারপ্রুফ ঘাস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফুটবল এরিনাটি মহাসড়কের পাশে হওয়ায় দূরদূরান্তের খেলোয়াড়েরা অল্প সময়ে এবং স্বল্প ফি দিয়ে এখানে খেলাধুলা করতে পারবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দিনব্যাপী ঈদ বস্ত্র, খাদ্য সামগ্রী ও রিকশা বিতরণ

কুমিল্লা দক্ষিণে প্রথমবারের মতো ফুটবল এরিনা চালু

সপ্রকাশিত হয়েছে: ১১:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬