ঢাজা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জ্বালানি তেলের দাম বাড়লো

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এ মূল্য আগামীকাল ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী—
ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা,
কেরোসিন ১৩০ টাকা,
পেট্রোল ১৩৫ টাকা এবং
অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারিত ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

দেশে জ্বালানি তেলের দাম বাড়লো

সপ্রকাশিত হয়েছে: ১২:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬