ঢাজা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ প্রজন্ম গঠনে ক্রীড়ার বিকল্প নেই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

 তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো তরুণদের যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া। আর এ লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন।

সোমবার বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “একটি দেশ, একটি জাতি এবং তার ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না, যদি তাদের জন্য সুস্থ ও সুন্দর বিনোদনের পথ নিশ্চিত না করা হয়।”

তিনি আরও বলেন, “আজ বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেট যে গৌরব অর্জন করেছে, তা সম্ভব হতো না যদি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ভিত্তি তৈরি না করতেন।”

মন্ত্রী অতীত সরকারের সমালোচনা করে বলেন, “যারা বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের অনেকের মনোযোগ ছিল লুটপাটে। ফলে শিক্ষা ও শিক্ষা-বহির্ভূত কার্যক্রমে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের সন্তানদের সুস্থ বিকাশের জন্য এসব খাতে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্র, সমাজ ও সরকারের দায়িত্ব।”

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের বয়স মাত্র দুই মাস হলেও এই সময়ের মধ্যেই ক্রীড়া ও সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। “আমরা খেলাধুলাকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে খেলোয়াড়রা এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী হবে,”—যোগ করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে ৮টি গ্রুপে মোট ২০টি দল অংশগ্রহণ করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

তরুণ প্রজন্ম গঠনে ক্রীড়ার বিকল্প নেই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সপ্রকাশিত হয়েছে: ০২:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬