
চট্রগ্রাম সীতাকুন্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ৩/৪নং ওয়ার্ডের মাঝামাঝি সাগর পাড় বেড়িবাঁধ সংলগ্ন অবৈধ নামহীন একটি রাসায়নিক কারখানাতে বুধবার ২৫ জানুয়ারি দুপুর ১.৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায়,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই,শ্রমিকদের সাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই,কর্মীদের চিকিৎসা সনদ নেই,কেমিক্যাল অরক্ষিত ও খোলা যায়গায় রাখা,অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। উল্লিখিত অপরাধের দায়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, শ্রমিকদের সাস্থ্য সুরক্ষা,কর্মীদের চিকিৎসা সনদ,সকল ত্রুটি সংশোধন না করা পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেন। অভিযান পরিচালনা করার সময় সকল এলাকাবাসী সাংবাদিকদের বলেন,উক্ত বিশাক্ত রাসায়নিক ফ্যাক্টরী আমাদের যেন গলার কাঁটা দাঁড়িয়েছে, এই অবৈধ ফ্যাক্টরীতে বিগত তিন বছর ধরে কেমিক্যাল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য পুড়িয়ে একপ্রকার বিশাক্ত পাউডার তৈরি করে যা অত্র এলাকার কৃষকের চাষাবাদ ও বিভিন্ন ফলন গাছ নষ্ট করে আসছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মহোদয়কে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উক্ত ফ্যাক্টরীতে জরিমানা ও সকল ত্রুটি সংশোধন না করা পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়ার জন্য।
তুহিন রহমান। 



















