ঢাজা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ হয়েছেন ডা. এস এম ফারুক হোসাইন

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক চিকিৎসাবিদ্যায় মেডিসিন বিভাগের উচ্চতর বিশেষজ্ঞ ডিগ্রি এফসিপিএস পার্ট-১ ‘গ্যাস্ট্রোএন্টেরোলজি’ শাখায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন কুমিল্লা লালমাই উপজেলার কৃতী সন্তান ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. এস এম ফারুক হোসাইন।

অনুভূতি জানতে চাইলে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে ডা. এস এম ফারুক হোসাইন বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী আর বাবা-মায়ের দোয়ায় এফসিপিএস পার্ট-১ গ্যাস্ট্রোএন্টেরোলজি’তে উত্তীর্ণ হলাম। সফলতার এই পথ পাড়ি দেয়া অতটা সহজ ছিল না। কঠিন এই কাজটি সহজে সম্পন্ন করতে সবচেয়ে বেশি সাহস যুগিয়েছে আমার প্রিয়তমা স্ত্রী। এছাড়াও সে সামলিয়েছে আমার দুই ছেলে সন্তানকে।

পাশাপাশি আমার বাবা-মা, শ্বশুর-শ্বাশুড়ি, ভাই-বোন, শ্যালক-শ্যালিকা, চাচা, মামা, ফুফা, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বন্ধু-সহকর্মী এবং সর্বোপরি আমার গ্রাম জয়কামতা এলাকার মানুষ এবং সেবাগ্রহীতাদের দোয়া-ভালোবাসায় আজ আমার বড় স্বপ্নটি পূরণ হলো। এ আনন্দ বলে বোঝাতে পারব না। সবার কাছে দোয়া চাই আমৃত্যু যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্ম গঠনে ক্রীড়ার বিকল্প নেই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ হয়েছেন ডা. এস এম ফারুক হোসাইন

সপ্রকাশিত হয়েছে: ০৮:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬