ঢাজা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মৎস্যজীবী মিলন মিয়া (৩৫) এবং কৃষক তালেব উদ্দিন (৪৫)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকায় বৃষ্টি শুরু হলে স্থানীয়রা ছোট শালমারা বিলে মাছ ধরতে যান। এ সময় স্থানীয় শিশু ও উৎসুকসহ প্রায় ১৫ থেকে ২০ জন সেখানে ভিড় করেন। পরে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে, যাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। আহতদের দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের চিকিৎসা চলছে।

তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

সপ্রকাশিত হয়েছে: ০৩:০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬