
ঝিনাইদহে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার পানামী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী ওই গ্রামের বাবুল মন্ডল জানান, তার বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। সোমবার সকালে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন। দুপুর পর্যন্ত পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাবুল মন্ডলের অভিযোগ প্রতিবেশী ছমিরের সাথে বেশ কয়েকদিন যাবত তার পরিবারের বিরোধ চলে আসছিল। রাতে সে ও তার লোকজন পুকুরে বিষ দিয়ে এ কাজ করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
মোঃ হাবিব ওসমান ঝিনাইদহঃ 

























