ঢাজা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রামের আনোয়ারায় ৯নং পরৈকোরা ইউনিয়নে উপ নির্বাচনে প্রচারনার শেষ দিনে সঘর্ষ,আহত ৫০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরীর প্রচারণায় হামলা চালানো হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৩ ই জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হামলায় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, যুবলীগ নেতা জালাল ও পুলিশ কনস্টেবল মো. কামাল গুরুতর আহত হয়েছেন। নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী অভিযোগ করে বলেন,স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী একজোট হয়ে ইউনিয়নের প্রবেশমুখগুলো ঘিরে প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এখনও ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের আটক করে হামলা চালানো হচ্ছে। হামলার অভিযোগ এর বিষয়ে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মোবাইলে বারবার যোগাযোগ করলেও কেউ ফোন রিসিভ করেনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

চট্রগ্রামের আনোয়ারায় ৯নং পরৈকোরা ইউনিয়নে উপ নির্বাচনে প্রচারনার শেষ দিনে সঘর্ষ,আহত ৫০

সপ্রকাশিত হয়েছে: ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২