
, ঘটনা টি ঘটেছে মীরসরাই থানার অন্তরগত ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে, শুক্রু বার সকাল আনুমানিক ৯ ঘটিকার সয়ম, এই বিষয়ে ভুক্তভোগী সালেহা বেগমের কাছে জানতে চাইলে তিনি জাতীয় দৈনিক একুশে সংবাদ কে জানান আমি আমার বাড়ির সামনে পুকুর পাড়স্থ ৭ শতকের জায়গার যার আর এস দাগ ১২৪৫ বিএস ১৭৫৬ দাগে আমরা মুরসি মালিক, এই জায়গা গুলো নিয়ে আমি বিজ্ঞ আদালতে মামলা করি যার মামলা নং ৪৪১/২০১৯, মামলা চলা অবস্থায় হঠাৎ আজ সকালে দলবদ্ধ হয়ে বিবাদী মনজুরা খাতুনের ছেলেরা সহ প্রায় ১০/১২ জন লোক এসে গাছ কাটা শুরু করে, আমি বাঁধা দিতে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে,কোন উপায় না দেখে আমি আমার ছেলেদের কে ফোনে দিলে তারা বাড়িতে এসে দেখতে পায় বিবাদী গং আমাদের গাছ পাহালা কেটে নিয়ে যাচ্ছে,তখন কিন্তু বাঁধা দিলে যে কোন মুহূর্তে আমাদের উপর আক্রমন করতে পারে, পরে আমি বিষয় গুলো এলাকার মেম্বার কে অবিহিত করি, মেম্বার আমাদের কে মাননীয় আদালতকে জানাতে পরামর্শ দেয়,কেটে নিয়ে যাওয়া গাছ গুলোর আনুমানিক বাজার মুল্য ১ লক্ষ টাকা, এই বিষয়ে বিবাদী গং দের কাছে জানতে চাইলে তারা জাতীয় দৈনিক একুশে সংবাদ কে জানান এই জায়গা গুলো আমরা খরিদ সূত্রে মালিক, সুতরাং আমাদের গাছ আমরা কেটেছি, সাংবাদিক প্রশ্ন করেন মামলা চলা অবস্থায় গাছ কাটা যায় কিনা এর কোন সৎ উত্তর দিতে পারেনি বিবাদী গন, পরিশেষে ন্যায় বিচার পাওয়ার আশাবাদী ভুক্তভোগী সালেহা বেগমের।
মীরসরাই প্রতিনিধি এম অলিউল্লাহ নিজামী 























