
গত ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৫টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ সীমান্ত (রাইফেলস) স্কয়ারে ব্যাপক সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক শিক্ষামেলা “এসএসবিসিএল ইন্টারন্যাশনাল এডুকেশন সামিট এন্ড এক্সপো ২০২৩”। ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হয়েছিল উক্ত শিক্ষামেলা। ১৬-১৭ ফেব্রুয়ারি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ। দেশের শীর্ষস্থানীয় এডুকেশনাল কনসালটিং হাউজ এসএসবিসিএল (SSBCL) গ্রুপ ছিল উক্ত শিক্ষামেলার আয়োজক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, কানাডা, আয়ারল্যান্ড, ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো এই শিক্ষামেলায় অংশগ্রহণ করেছে। উল্লেখ্য: SSBCL গ্রুপ ১৯৯০ সাল থেকে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে এবং বাংলাদেশে ৫০টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষামেলা ও সেমিনার সাফল্যের সাথে আয়োজন করেছে। বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে পারেন: info@ssbclgroup.com / ssbclbd@gmail.com
মোহাম্মদ জহির: 
























