ঢাজা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত সংসদ সদস্য ড. আফছারুল আমিন

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমিন মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান। জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নিতেন। প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রথম কমিটির নির্বাচিত সভাপতি সদ্য প্রয়াত ডা. আফছারুল আমিন ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানুষের সেবা করে আলোচনায় আসেন। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। রাজনীতির ও চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি শিক্ষাখাতেও অবদান রেখেছেন আফছারুল আমীন। নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে ‘প্রাণহরি আমীন একাডেমি’। ডা. আফছারুল আমীন ও ডা. কামরুন্নেছা দম্পতির দুই সন্তানের মধ্যে ফয়সাল আমীন পারিবারিক ব্যবসা পরিচালনা করেন এবং ছোট ছেলে মাহিদ বিন আমীন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে আছেন তিনি। শনিবার (৩জুন) বাদ আছর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোক অংশগ্রহন করেন। প্রয়াত সাংসদ ড. আফছারুল আমিন এর ৩য় জানাযা বাদ এশা চট্টগ্রামের হালিশহরস্থ পিএইচ আমিন একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত সংসদ সদস্য ড. আফছারুল আমিন

সপ্রকাশিত হয়েছে: ০২:৩২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩