ঢাজা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১১:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ১৫৩ শেয়ার

তীব্র গরমের কারণে আজ বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল স্তরের মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। এবার সব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বুধবার (৭ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তবে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আদেশে কিছু বলা হয়নি।
সাধারণত সরকারিগুলো বন্ধ হলে বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করে।
অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
এর আগে বৃহস্পতিবার হাইস্কুল ও মাদ্রাসার ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয় তীব্র তাপপ্রবাহের কারণে।

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

দেশের সব টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

সপ্রকাশিত হয়েছে: ১১:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩