ঢাজা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ খুলছে সব স্কুল-কলেজ

ফাইল ছবি

দেশে তীব্র দাবদাহের কারণে বন্ধ হওয়া সারা দেশের সব স্কুল-কলেজের পাঠদান শুরু হচ্ছে আজ রবিবার (১১ জুন)। এদিন থেকে যথা নিয়মে সব শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার (১০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী জানান, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম গত ৮ জুন বন্ধ ছিল। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। তবে রবিবার থেকে যথাসময়ে পাঠদান চলবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, রবিবার থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পুরোদমে পাঠদান চালু হবে। এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার

আজ খুলছে সব স্কুল-কলেজ

সপ্রকাশিত হয়েছে: ১২:৩৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩