ঢাজা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো-সালাহ জুটির অপেক্ষায় আল-নাসর : ফুটবল ভক্তরা

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪ শেয়ার

এক রোমাঞ্চকর দৃশ্য দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। মোহাম্মদ সালাহ অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকে নতুন সব সমীকরণের গুঞ্জন চলছে ফুটবল বিশ্বে। তবে এ মুহূর্তের সবচেয়ে বড় গুঞ্জন, সৌদি প্রো লীগের ক্লাব আল-নাসর চাইছে মিশরীয় রাজাকে দলে ভেড়াতে। সব ঠিকঠাক থাকলে মরুর বুকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো ও সালাহকে।

লিভারপুলে সালাহর পরিসংখ্যান দারুণ। নয় মৌসুমে ৪৩৮ ম্যাচে ২৫৬টি গোল করার পাশাপাশি করিয়েছেন ১২২ গোল। জিতেছেন প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নস লীগসহ আটটি বড় শিরোপা। অলরেড কোচ আর্নে স্লট ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে, তারা সালাহ-পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছেন। এই সুযোগেই ৩৩ বছর বয়সী এ তারকা ফুটবলারকে দলে নিতে কোমর বেঁধে নেমেছে সৌদি প্রো লীগের জায়ান্টরা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট টিমটক জানিয়েছে, সালাহকে দলে ভিড়িয়ে ফুটবলের ইতিহাসে অন্যতম প্রভাবশালী আক্রমণভাগ তৈরি করতে চায় আল-নাসর। রোনালদো এবং সালাহ একই শিবিরে যোগ দিলে তা কেবল মাঠের লড়াইয়ে নয়, বরং বাণিজ্যিক এবং প্রচারণামূলক ক্ষেত্রেও এক অভাবনীয় বিপ্লব ঘটাবে।
তবে রোনালদোদের জন্য এই পথ খুব একটা মসৃণ হবে না।

কেননা, আল-হিলাল, আল-ইত্তিহাদ এবং আল-আহলির মতো শক্তিশালী ক্লাবগুলোও সালাহকে পেতে মুখিয়ে আছে। এছাড়া, এমন গুঞ্জনে ফুটবল বিশ্লেষকদের মনে বড় একটি প্রশ্নও উঁকি দিচ্ছে। তা হলো, রোনালদো ও সালাহর মতো দুই প্রভাবশালী ব্যক্তিত্বের একই দলে রসায়ন কেমন হবে? মাঠের নিয়ন্ত্রণ ও প্রচার-প্রচারণায় কে এগিয়ে থাকবেন, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সালাহকে সৌদি লীগে আনতে বদ্ধপরিকর। তাদের মতে, সালাহ মধ্যপ্রাচ্যের ফুটবলের এক সাংস্কৃতিক দূত। তাই রোনালদোর সঙ্গে তার কাঁধে কাঁধ মিলিয়ে দিতে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রস্তুত তারা।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার

রোনালদো-সালাহ জুটির অপেক্ষায় আল-নাসর : ফুটবল ভক্তরা

সপ্রকাশিত হয়েছে: ০২:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬