ঢাজা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা শহরের সিরাজগঞ্জে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে বাজারের উদ্বোধন

  • সিরাজগঞ্জ ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৯ শেয়ার

জেলা শহরের পৌর এলাকার ভাঙাবাড়ি মিলন মোড়ে ও বাজার স্টেশন রোডের মুক্ত মঞ্চে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে ন্যায্য মূল্যের খোলা বাজারের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এই বাজারের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, এনডিসি মারুফ আফজাল খান রাজন, জেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ক্রীড়া সংগঠক মো. আলামিন সেখ।

খোলা বাজারে বিক্রির জন্য পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছে, চিনি প্রতি কেজি ১১৮ টাকা, ছোলা প্রতি কেজি ১০৮ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৭৫ টাকা,খেসারি ডাল প্রতি কেজি ১০৮ টাকা, খেজুর প্রতি কেজি ২৫০ টাকা ও ৩২০ টাকা ও বেসন প্রতিকেজি ১৩০ টাকা।

পুরো রমজান মাসে এই বাজার চলবে।খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কাজে সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ স্কাউট জেলা শাখার স্বেচ্ছাসেবীরা।

জনপ্রিয় সংবাদ

লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিলেন লিটন ও মিরাজ : প্রিমিয়ার লিগে

জেলা শহরের সিরাজগঞ্জে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে বাজারের উদ্বোধন

সপ্রকাশিত হয়েছে: ০৩:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫